তন্দুরি পমফ্রেট রেসিপি (tandoori pomfret recipe in bengali)
#স্পাইসি
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা মিক্সিং এর বাটিতে পিয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্ট করে নিন তারপর পমপ্লেট মাছ টা ভালো করে ধুয়ে একটা ছুরি দিয়ে ভালো করে গা বরাবর ক্যারাচে ভাবে চিরদিন চিরদিন চিরে দিন যাতে ভালোভাবে মসলা ঢুকতে পারে.
- 2
তারপর একটা বাটিতে পমপ্লেট মাছ টা নিয়ে ওতে নুন হলুদ গোল মরিচের গুঁড়ো লেবুর রস মাখিয়ে 15 মিনিট রাখুন.
- 3
তারপর ধনেগুঁড়ো জিরেগুঁড়ো গরম মসলা গুঁড়া আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা ধনেপাতা বাটা দিয়ে দিন. তারপর টক দই ও ময়দা ও বেসন আর এক চামচ বাটার দিয়ে ভাল করে মেখে 30 মিনিট ফ্রিজে রাখুন নরমাল টেম্পারেচার এ.
- 4
তারপর চাটু বসান চাটু গরম হলে বাটার দিন. তারপর আস্তে করে ওই পমপ্লেট মাছ তাওয়াই রেখে দিন এক পিঠ হয়ে গেলে উল্টে দিন. যদি স্পাইসি ফেভার পছন্দ করেন তাহলে সেকেন্ড পিট টা যখন হতে দেবেন তখন একটা ছোট বাটিতে একটু বাটার দিয়ে তার মধ্যে কাঠ-কয়লা রেখে বা কয়লা রেখে পমপ্লেট মাছটা সমেত ঢাকনা চাপা দিন. তাহলেই দেখবেন একটা স্মোকি ফ্লেভার আসবে. হয়ে গেলে নামিয়ে নিন. তাহলেই আমাদের রেডি তন্দুরি পমফ্রেট.
- 5
গরম গরম টমেটো কেচাপ ও কাসুন্দি ও স্যালাড সহযোগে পরিবেশন করুন.
Keywords
Similar Recipes
More Recipes




মন্তব্যগুলি (5)