লোটে শুঁটকির ঝোল lote shutkir jhol recipe in Bengali

#স্পাইসি
বর্শা কালে আর শীত কালে বাঙ্গালির এক অংশ শুঁটকি মাছের ঝোল খেতে খুব ভালো বাসে। অনেক রকমের শুঁটকির মধ্যে লোটে শুঁটকি বেশি জনপ্রিয়। খুবই স্পাইসি আর সুস্বাদু। তাছারা জিভে স্বাদ আর গা মেজমেজ করলেও শুঁটকি খাওয়া হয়।

রান্নার নির্দেশ
- 1
৩ কাপ জলে শুঁটকি ১০ মিনিট ফুটিয়ে, জল ঝরিয়ে পাশে রেখে দিন।
- 2
৪ টেবিল চামচ শর্ষের তেল গরম করে নুন (১ চা চামচ/ স্বাদ অনুসারে) আর হলুদ (১ চা চামচ) মাখানো শব্জি তেলে দিয়ে ৫ মিনিট সাঁতলে তুলে নিন।
- 3
৪ টেবিল চামচ শর্ষের তেল গরম করে নুন (১/৪ চা চামচ/ স্বাদ অনুসারে) আর হলুদ (১/২ চা চামচ) মাখানো সেদ্ধ শুঁটকি তেলে দিয়ে ৫ মিনিট ভেজে তুলে নিন।
- 4
১০ টেবিল চামচ শর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লংকা, জিরা দিয়ে ১-২ মিনিট ভেজে নিন।
- 5
পেঁয়াজ কুচো তেলে দিয়ে ৫-৭ মিনিট ভাজুন।
- 6
তারপর আদা আর রসুন বাটা দিয়ে দিন। ৩-৫ মিনিট ভাজুন।
- 7
এবার হলুদ (১ চা চামচ), কাশ্মিরি লাল লংকা গুঁড়ো (২ ১/২ চা চামচ), ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিন। এক মিনিট স্বাতলে নিন।
- 8
৩ কাপ জল দিয়ে দিন। ঢাকা দিয়ে ৭-৮ মিনিট মশলা রান্না করুন।
- 9
এবার ভাজা সবজি, শুঁটকি, নুন (২/৩ চা চামচ) আর পাতি লেবুর রস (১/২ চা চামচ) দিয়ে দিন। ঢাকা দিয়ে ১৫ মিনিট রান্না করুন।
- 10
গরম ভাতের সাথে গরম গরম লোটে শুঁটকির ঝোল পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (7)