মুগ ডাল খাস্তা কচুরি (Moong Daal khasta kachori recipe in Bengali)

মুগ ডাল খাস্তা কচুরি (Moong Daal khasta kachori recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
মাঝারি আঁচে মুগ ডাল ভেজে নিন। বাদামী রং হয়ে গেলে নামিয়ে ফেলুন। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে নিন।
- 2
মুগ ডালের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আমচূর পাউডার, গরম মশলা, হিঙ, লঙ্কা গুঁড়ো, নুন এবং চিনি ভাল করে মেশান।
- 3
কড়াই এ তেল দিয়ে এই মিশ্রণ দিয়ে জল দিন ও ধার ছেড়ে না আসা পর্যন্ত রান্না করুন।
- 4
এবার আরেকটি পাত্রে ময়দা, সুজি, নুন, সোডা ও ঘি দিয়ে ভাল করে মেশান। ব্রেড ক্রাবসের মত গুঁড়ো না হওয়া পর্যন্ত মেশাতে থাকুন।
- 5
এবার জল দিয়ে ভাল করে ডো তৈরি করুন।
ডোটি একটি পাতলা কাপড় দিয়ে ঢেকে 10 মিনিট রেখে দিন। - 6
ডোটি থেকে 10-12 টা লেচি কেটে নিন।
এরপর লেচি দিয়ে ছোট রুটি তৈরি করে এর ভিতর মুগ ডালের মিশ্রণটি দিয়ে রুটির মুখটি বন্ধ করুন। - 7
তারপর হালকা করে বেলে নিন।
- 8
গরম তেলে কচুরিগুলো দিয়ে দিন। অল্প আঁচে কচুরিগুলো ভাজুন।
- 9
বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।
এবার পছন্দমত সব্জী বা চাটনি দিয়ে পরিবেশন করুন ।
Keywords
Similar Recipes
More Recipes



















মন্তব্যগুলি (2)