ফিশ কারি (fish curry recipe in Bengali)

বাঙালির মাছ ছাড়া চলে না, ভাতের পাতে এক টুকরো মাছ চাই ই চাই। আমি যে ভাবে ফিশ কারি বানাই তা আপনাদের সাথে শেয়ার করছি.... #Ruma
ফিশ কারি (fish curry recipe in Bengali)
বাঙালির মাছ ছাড়া চলে না, ভাতের পাতে এক টুকরো মাছ চাই ই চাই। আমি যে ভাবে ফিশ কারি বানাই তা আপনাদের সাথে শেয়ার করছি.... #Ruma
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ ভালো করে ধুয়ে নিতে হবে, তার পর মাছ ভাজবার আগে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। এর পর মাছ ভেজে নিতে হবে, এর জন্যে প্রথমে কড়া গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে তবেই মাছ দিতে হবে। উল্টে পাল্টে মাছ লাল করে ভেজে তুলে নিতে হবে।
- 2
ওই তেলেই আলু ভালোকরে ভেজে তুলে নিতে হবে।
গ্রেভি বানানোর জন্য তেলে দিতে হবে তেজপাতা আর পাঁচ ফোড়ন।
তেলে সামান্য নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুঁচি। পেঁয়াজ ভালোভাবে ভাজতে হবে না হলে গ্রেভি খেতে ভালো লাগবেনা। - 3
ভাজা পেঁয়াজের মধ্যে দিতে হবে কাঁচা লঙ্কা আর টম্যাটো কুঁচি। তেলে এক দু'বার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আদা আর জিরে ও ধনে গুড়ো । তেলে ভালোকরে মশলা কষিয়ে নিয়ে জল দিতে হবে। যেহেতু আলু দিয়ে মাছের ঝোল হবে তাই বেশি করেই জল দিতে হবে। আপনারা কতোটা ঝোল চান সেই মতো জল দেবেন। জল দেওয়ার পর ভাজা আলু আর নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ১০ মিনিট।
১০ মিনিট পর ঢাকা খুলে দেখে নিন আলু সেদ্ধ হয়ে গেছে কিনা।
এরপর ঝোলে দিয়ে দিন ভেজে রাখা মাছ। গ্রেভির সাথে দিয়ে ফুটিয়ে নিতে হবে ৫ মিনিট। - 4
নামানোর আগে ধনে পাতা দিয়ে দিন। এর পর গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes








মন্তব্যগুলি (13)