আলুর পরোটা (Aloo Paratha Recipe In Bengali)

আলুর পরোটা খুব জনপ্রিয় পাঞ্জাবি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে পাঞ্জাবি আলুর পরোটা রেসিপি শেয়ার করব। আপনারা এই আলুর পরোটা সকালে ব্রেকফাস্টে পরিবেশন করতে পারেন আচার বা রায়তা দিয়ে। আর এই আলুর পরোটা আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে আটার মধ্যে লবণ, সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ২০ - ৩০ মিনিটের জন্য।
- 2
আটা মেখে নিয়ে আলুর পুর টা তৈরি করে নেবো। তার জন্য একটা করাই গরম করে একটু সাদা তেল দিয়ে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি দিয়ে ৩০ সেকেন্ড মত নাড়াচাড়া করে আঁচ কমিয়ে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে মেখে রাখা আলু দিয়ে দিতে হবে ।
- 3
আলুটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে চাট মশলা, আমচুর পাউডার, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে। আর মসলা টা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে।
- 4
২০ মিনিট পর আটা ভালো করে আর একবার মেখে নিয়ে একটু বড় বড় লেচি কেটে নিয়ে একটা একটা লেচির মধ্যে আলুর পুর ভোরে বিলে নিতে হবে।
- 5
পরোটা বেলা হয়ে গেলে তাওয়া গরম করে পরোটা দিয়ে এক দিক একটু সিকে নিয়ে উল্টে দিয়ে তেল দিয়ে ভালো করে ভেজে নিলেই তৈরি আলুর পরোটা।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (9)