মূরালি গজা (Murali Goja recipe in Bengali)

#মিষ্টি
মেলাতে গেলেই মনে পরে যায় মূরালি গজা র কথা তাই মেলার মূরালির স্বাদ্ আনতে ঘরে তেই বানানো হয় এই মূরালি খুবই সহজ ভাবে বানানো আমাদের সকলেরই খুব প্রিয়।
মূরালি গজা (Murali Goja recipe in Bengali)
#মিষ্টি
মেলাতে গেলেই মনে পরে যায় মূরালি গজা র কথা তাই মেলার মূরালির স্বাদ্ আনতে ঘরে তেই বানানো হয় এই মূরালি খুবই সহজ ভাবে বানানো আমাদের সকলেরই খুব প্রিয়।
রান্নার নির্দেশ
- 1
একটি মিক্সিং বোওল এ 2কাপ ময়দা,3চাম ঘি, 1পিন্চ বেকিং পাউডার, 1পিন্চ বেকিং সোডা,পরিমানমতো নুন, - ও জল দিয়ে মেখে সফ্ট ডো বানিয়ে নিতে হবে।
- 2
এবার একটি ভেজা কাপড় দিয়ে ডো টি 15মিনিট এর জন্য ঢেকে রাখবো।
- 3
15মিনিট পর ভেজা কাপড় সরিয়ে ডো টি আরও এক বার মেখে রুটির মতো বেলে নেব হাল্কা মোটা রেখে।
- 4
এবার চৌকো করে সাইড কেটে ওগুলো কে সরু লম্বা আকারে কেটে নেব।
- 5
কড়াতে রিফাইন্ড অয়েল গরম করবো ডিপ ফ্রাই এর জন্য।
- 6
তেল গরম হয়ে গেলে এক এক করে মূরালির পিস গুলো ছেড়ে লাল লাল করে ফ্রাই করে নেব।
- 7
এরপর কড়াতে 3কাপ চিনি ও 1কাপ জল দিয়ে ঘণ শিরা বানিয়ে নেব।
- 8
ফ্রাই করা মূরালি গুলো চিনির শিরা তে মিক্সড করে 5মিনিট মতো রেখে দেব।
- 9
5মিনিট পর মূরালি গজা সার্ভ করবো।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (2)