চিকেন কষা (Chicken kosha recipe in bengali)

এটি খুব পরিচিত রেসিপি.... লুচি রুটি ভাত বা নান সব এর সাথে এক কথায় জমে যায় চিকেন কষা
চিকেন কষা (Chicken kosha recipe in bengali)
এটি খুব পরিচিত রেসিপি.... লুচি রুটি ভাত বা নান সব এর সাথে এক কথায় জমে যায় চিকেন কষা
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলিকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে
- 2
ওই তেলে অল্প হলুদ দিয়ে মাংস গুলিকে হালকা ভেজে নিতে হবে(এর ফলে মাংস নরম হবে অনেক বেশি টেস্টি হবে এবং কষানোর সময় সহজে ভেঙে যাবে না)
- 3
কড়াইয়ে আবারো অল্প তেল দিয়ে গোটা গরম মসলা ও তেজপাতা প্রমাণ দিতে হবে
- 4
এরপর পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিতে হবে
- 5
পিয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা-রসুন বাটা কাঁচা গন্ধ চলে যায়
- 6
এরপর টমেটো কুচি লঙ্কা দিয়ে আবারো ভালোভাবে কষিয়ে নিতে হবে
- 7
এরপর কাশ্মীরি লঙ্কাগুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে কষাতে হবে(খেয়াল রাখতে হবে যেন মসলা পুড়ে না যায় যদি পড়ে পুড়ে যায় তাহলে সামান্য পরিমাণ জল দেওয়া যেতে পারে) মসলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মসলা থেকে তেল ছেড়ে আসে
- 8
এরপর ভেজে রাখা চিকেন দিয়ে মসলার সাথে ভাল করে কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট
- 9
মশলার সাথে চিকেন ভালোভাবে মিশে গেলে আলু দিয়ে আবারো তিন মিনিট কষিয়ে নিতে হবে
- 10
এরপর চাপা দিয়ে রান্না করতে হবে এবং মাঝে মাঝে ঢাকা খুলে চিকেন কষিয়ে নিতে হবে(প্রয়োজন হলে অল্প জল দেওয়া যেতে পারে কিন্তু যতটা সম্ভব জল না দেওয়ার চেষ্টা করতে হবে)
- 11
চিকেন ও আলু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে গরম মশলা গুঁড়ো ও ধনে পাতা দিয়ে নাবিয়ে নিলেই তৈরি চিকেন কষা
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (2)