আমড়া দিয়ে ইলিশ মাছের টক(Amra Diye Ilish Macher Tok Recipe In Bengali)

Binita Garai @cook_24689689
#তেঁতো/টক রেসিপি
ইলিশ মাছ আমাদের সবার ভীষণ প্রিয়, আর সেই রান্না টা যদি ১৫ মিনিটেই হয়ে যায় তাহলে কোনো কথাই নেই।
আমড়া দিয়ে ইলিশ মাছের টক(Amra Diye Ilish Macher Tok Recipe In Bengali)
#তেঁতো/টক রেসিপি
ইলিশ মাছ আমাদের সবার ভীষণ প্রিয়, আর সেই রান্না টা যদি ১৫ মিনিটেই হয়ে যায় তাহলে কোনো কথাই নেই।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সর্ষে টা কাঁচা লঙ্কা নিয়ে বেটে নিতে হবে।
- 2
ইলিশ মাছ গুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নিতে হবে।
- 3
তারপর মাছ ভাজা তেলের মধ্যেই আমড়া গুলো দিয়ে ৩০ সেকেন্ডের মত নাড়াচাড়া করে বেটে রাখা সর্ষে দিয়ে নাড়াচাড়া করতে হবে ।
- 4
তারপর পরিমাণ মত নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো দিয়ে আরও ৩-৪ মিনিট কষিয়ে নিতে হবে।
- 5
জল দিয়ে দিতে হবে পরিমাণ মত। জল ফুটে উঠলে ভেজে রাখা মাছ গুলো দিয়ে আরও ৫ মিনিট রেখে দিতে হবে ।
- 6
৫ মিনিট হয়ে গেলেই গরম ভাতের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13259384

মন্তব্যগুলি (8)