হোল হুইট বা আটা দিয়ে ওরেঞ্জ কেক(whole wheat ba atta diye orange recipe in Bengali)

#মিষ্টি
হোল হুইট বা আটা দিয়ে ওরেঞ্জ কেক(whole wheat ba atta diye orange recipe in Bengali)
#মিষ্টি
রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে তেল ও টকদই নিয়ে খুব ভালো ভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না দানাগুলো চলে যাচ্ছে। এবারে আখের গুড়, ভ্যানিলা এসেন্স ও ১/৪ কাপ কমলা লেবুর রস দিয়ে আবারো ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে। ইলেকট্রিক ব্লেন্ডার বা হ্যান্ড হুইস্ক যে কোনো একটি ব্যাবহার করতে পারেন।
- 2
এবারে আটা, লবণ, বেকিং পাউডার ও বেকিং সোডা ছাঁকনি তে চেলে নিতে হবে। এবারে এই শুকনো উপকরণ গুলো অল্প অল্প করে দই এর ব্যাটারে মেশাতে হবে।
- 3
এবারে ট্যুটি ফ্রুটি তে ১ চা চামচ আটা মিশিয়ে নিতে হবে। এবারে ট্যুটি ফ্রুটি, ১/২ কাপ কমলা লেবুর রস ও কমলা লেবুর খোসা দিয়ে আবারো ভালো ভাবে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ব্যাটার দানাবিহীন ও মশৃণ হয়।
- 4
এবারে কেক প্যানে সামান্য তেল মাখিয়ে তার উপরে বাটার পেপার পেতে দিয়ে ব্যাটার ভরতে হবে। ২-৩ বার কেক প্যানটি মৃদু চাপড়ে দিতে হবে। ওভেন কে ১৮০ ডিগ্রি সেলসিয়াস বা ৩৫০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় প্রিহিট করে ৪০ মিনিটের জন্য বেক করতে হবে।
- 5
৪০ মিনিট বাদে ওভেন থেকে বের করে পুরোপুরি ঠান্ডা করতে হবে। এরপর পছন্দ মতো আকারে কেটে পরিবেশন করতে হবে সুস্বাদু ও পুষ্টিকর আটা দিয়ে ওরেঞ্জ কেক।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (2)