দুধ শুক্তো (dudh shukto recipe in Bengali)

Anupama Paul @cook_15996080
দুধ শুক্তো (dudh shukto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সব সবজি লম্বা করে কেটে ধুয়ে নিতে হবে।
- 2
এরপর কড়াইতে তেল দিয়ে প্রথমে বড়ি ভেজে তুলে রাখতে হবে।
- 3
তারপর ওই তেলে তেই প্রথমে দাটা দিয়ে একটু ভাজা হলে বাকি সব সবজি দিয়ে হালকা করে ভেজে পরিমণমতো জল,নুন আর চিনি দিয়ে ৮০ শতাংশ সেদ্ধ করে নিতে হবে।
- 4
এরপর কড়াইতে ১ চা চামচ ঘী দিয়ে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিতে হবে।
- 5
ফোড়ন ভাজা হলে ওতে আদা বাটা, পোস্ত বাটা, সরষে বাটা দিয়ে কসিয়ে নিতে হবে।
- 6
এরপর ঘী ছেড়ে দিলে সেদ্ধ করা সবজি দিয়ে ফোটাতে হবে যতক্ষণনা সব সবজি পুরোপুরি সেদ্ধ হচ্ছে।
- 7
এরপর সবজি সেদ্ধ হলে গ্যাস কমিয়ে দুধ এবং ময়দার মিশ্রণ আর রাধুনি বাটা দিতে হবে।
- 8
একবার ফুটে উঠলে গ্যাস বন্ধ করে বাকি ঘী দিয়ে ঢাকা দিয়ে ১০ মিনিট রাখলেই তৈরী।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13273935



মন্তব্যগুলি (6)