পনির লেসুনি টিক্কা পিজ্জা (paneer lahsuni tikka pizza recipe in Bengali)

#NoOvenBaking
ছোটো বড়ো আমরা সকলেই পিজ্জা খেতে খুবই পছন্দ করি।কিন্তু ইষ্টযুক্ত পিজ্জা বানাতে অনেকটা সময় এবং পরিশ্রম দুটিই লাগে অনেক বেশি।অসংখ্য ধন্যবাদ জানাই শেফ নেহা ম্যাডামকে যিনি খুব সহজে কম সময়ে বিনা ইষ্ট এবং বিনা ওভেনে পিজ্জা রান্না করতে আমাদের শিক্ষিয়েছেন। তাই ওনার শেখানো পিজ্জা টি বানাতে চেষ্টা করলাম।।

রান্নার নির্দেশ
- 1
একটি পাত্রে আটা,ময়দা,নুন,চিনি,বেকিং পাওডার বেকিং সোডা, দই,ওলিভ ওয়েল সব একসাথে মিশিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ভালো ভাবে মেখে ১৫-২০ মিনিটের জন্য ভিজে কাপর ঢাকা দিয়ে রাখতে হবে।
- 2
এরপর পনিরের সাথে সব উপকরণ ও ১ বড়ো চামচ সরষের তেল মিশিয়ে ২০-২৫ মিনিট ম্যারিনেট করে রেখে দিতে হবে।
- 3
এরপর কড়াইতে ১ চা চামচ তেল দিয়ে গরম হলে একটা একটা করে পনির দিয়ে সব দিক ভালো করে সেকে নিতে হবে।
- 4
এরপর একটি কড়াইয়ের নিচে নুন দিয়ে তার ওপর একটি স্ট্যাণ্ড রেখে তার ওপর একটি স্টিলের থালা রেখে ঢাকা দিয়ে বেশি হিটে ৫ মিনিট গরম করে নিতে হবে।
- 5
এরপর আটা মাখা টাকে দুই ভাগ করে হাফ ইঞ্চি মোটা করে বেলে কাটা বা টুথ্পিক দিয়ে ফুটো ফুটো করে নিতে হবে।
- 6
এরপর পিজ্জা বেসটা থালার ওপর রেখে মাঝারি হিটে দুই দিক ৩-৪ মিনিট করে রান্না করে নিতে হবে।
- 7
এরপর পিজ্জার ওপর নরম মাখন,পিজ্জা সস্, ক্যাপসিকামের টুকরো, পনির টিক্কা,চিজ্ অরিগ্যানো,চিল্লি ফ্লেক্স সাজিয়ে একটা তাওয়াতে কম হিটে ঢাকা দিয়ে পিজ্জা রান্না করতে হবে যতক্ষণনা চিজ্ গলে যাচ্ছে আর পিজ্জার নিচটা একটু মুচমুচে হচ্ছে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (5)