চিংড়ি তাওয়া পিজ্জা (Prawn Tawa Pizza recipe in Bengali)

#NoOvenBaking
এই পিজ্জা খুব কম সময় হয়ে যায় যাদের কোন মাইক্রোওভেন নেই তারাও বানিয়ে খেতে পারবেন। এটা দোকানের থেকে খেতে অনেক ভাল হয়।
চিংড়ি তাওয়া পিজ্জা (Prawn Tawa Pizza recipe in Bengali)
#NoOvenBaking
এই পিজ্জা খুব কম সময় হয়ে যায় যাদের কোন মাইক্রোওভেন নেই তারাও বানিয়ে খেতে পারবেন। এটা দোকানের থেকে খেতে অনেক ভাল হয়।
রান্নার নির্দেশ
- 1
পিজ্জা বেস:- প্রথমে একটি পাত্রে আটা নিয়ে তাতে বাকিং পাউডার, বাকিং সোডা, নুন ও সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
এবার অল্প অল্প করে টক দই দিয়ে আটা ভালো করে মেখে নিতে হবে। কোন জল ব্যবহার করবেন না। মাখার পর 15 মিনিটের জন্য একটা ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রেখে দিতে হবে।
- 3
15 মিনিট পর 1টি লেচি কেটে নিয়ে 1 সেন্টিমিটার মোটা করে বেলে নিতে হবে। একটি কাটা চামচের সাহায্যে সামান্য ফুটো ফুটো করে নিতে হবে।
- 4
এরপর গ্যাসে করা বসিয়ে তাতে পরিমাণ মতো নুন দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তারওপর একটা স্টিলের থালা রেখে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 10 মিনিট প্রিহিট করে নিতে হবে।
- 5
এরপর পিজ্জা বেসটা ঐ থালায় দিয়ে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট এপিঠ ওপিঠ করে সেকে নিতে হবে। পিজ্জা বেস রেডি।আপনারা এটা 2 থেকে 3 দিন রেখে খেতে পারেন।
- 6
পিজ্জা সস:- কড়ায় তেল দিয়ে তাতে রসুনের কোয়া,কাচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে খানিকক্ষণ নেড়ে পিয়াজ কুচি দিতে হবে।
- 7
পিয়াজ কুচি হাল্কা বাদামি হয়ে এলে তাতে টমেটো কুচি,নুন দিয়ে টমেটো গলে,কাচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে।
- 8
এরপর ঠান্ডা করে নিয়ে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিতে হবে।পিজ্জা সস রেডি। আপনারা এটা 1 সপ্তাহ ধরে রেখে খেতে পারেন।
- 9
পিজ্জা টপিং এর জন্য:- চিংড়ি মাছ ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর কড়ায় তেল গরম করে তাতে রসুন কুচি দিয়ে খানিক্ষণ নেড়েচেড়ে তাতে চিংড়ি মাছ গুলো ও সামান্য নুন দিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে।
- 10
এরপর তাতে পিয়াজ কুচি দিয়ে সামান্য নেড়ে লাল,হলুদ,সবুজ ক্যাপ্সিকাম দিয়ে দিতে হবে। সামান্য নুন ও গোলমরিচ গুড়ো ছড়িয়ে 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।
- 11
এরপর বানিয়ে রাখা পিজ্জা বেস নিয়ে তাতে 1 চা চামচ মাখন মাখিয়ে, 1 টেবিল চামচ পিজ্জা সস মাখিয়ে।(মাখন ও পিজ্জা সস দেওয়ার সময় বেসের ধারে দেবেন না। ধারটা সামান্য ছেড়ে দেবেন) রেডি করে রাখা চিংড়ি ও ভেজিসের টপিং টা দেবেন। সামান্য গোলমরিচ গুড়ো ছড়িয়ে গ্রেট করে রাখা চিজ দিতে হবে।
- 12
এরপর গ্যাসে কড়া বসিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পিজ্জাটা বসিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর চিজ মেল্ট হয়ে গেলে ঢাকনা খুলে আরো কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখতে হবে বেসটা ক্রিসপি হওয়া পর্যন্ত। এরপর গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি