পুর ভরা আচারি করলা (Stuffed achari karala recipe in Bengali)

#তেঁতো/টক
পুর ভরা আচারি করলা একটি অসাধারণ তেতো ও টক স্বাদের যুগলবন্দি পদ । যারা করলা দেখলে নাক সিটকায় তাদের বানিয়ে খাওয়ান, তারাও চেটেপুটে খেয়ে নেবে।
পুর ভরা আচারি করলা (Stuffed achari karala recipe in Bengali)
#তেঁতো/টক
পুর ভরা আচারি করলা একটি অসাধারণ তেতো ও টক স্বাদের যুগলবন্দি পদ । যারা করলা দেখলে নাক সিটকায় তাদের বানিয়ে খাওয়ান, তারাও চেটেপুটে খেয়ে নেবে।
রান্নার নির্দেশ
- 1
করলা পরিস্কার করা :-প্রথমে করলার গা একটি ছুরির সাহায্যে ভালো করে ঘষে নিতে হবে । এরপর করলার গা লম্বালম্বি চিরে, ভিতর থেকে সাশ ও দানাগুলি পরিস্কার করে বের করে নিতে হবে।
- 2
ভাজা মশলা:-সাদা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়ো করে নিতে হবে।
- 3
এরপর সাশ ও দানাগুলি মিহি করে বেটে নিতে হবে।কড়ায় তেল গরম করে, করলার গায়ে নুন,হলুদ মাখিয়ে হাল্কা করে ভেজে নিতে হবে ।
- 4
পুরের জন্য:-একই তেলে আলু সেদ্ধ, সাশ ও দানা বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর নুন ও ভাজা মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নামিয়ে নিলেই পুর রেডি।
- 5
পুর ঠান্ডা করে করলার মধ্যে ভরে দিতে হবে।
- 6
গ্রেভীর জন্য:- কড়ায় তেল গরম করে তাতে কালো জিরে,মৌরি ফোড়ন দিয়ে পিয়াজ বাটা, টমেটো বাটা, কাচা লঙ্কা বাটা দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে,এরপর এতে একে একে হলুদ, নুন দিয়ে 5 মিনিট মতো কষতে হবে। তারপর গ্যাসের ফ্লেম লো করে টক দই ফেটিয়ে দিয়ে দিতে হবে। এরপর হাল্কা তেল ছেড়ে দিলে তেতুল গোলা জল দিতে হবে। গ্রেভী ফুটে এলে তাতে পুর ভরা করলা দিয়ে দিতে হবে। এরপর গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করতে হবে যাতে করলা নরম হয়ে যায়।
- 7
5 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিন গ্রেভী একদম মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলুন।
- 8
গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)