কাতলা মাছের কালিয়া (Katla Macher Kaliya Recipe In Bengali)

#ebook2
নববর্ষ রেসিপি
আমরা সাধারনত মাছের ঝোল ভাত খেয়েই থাকি। এছাড়াও দই কাতলা বানিয়ে থাকি আজকের কাতলা মাছের কালিয়া রেসিপি একদম অন্য রকম আর খেতেও দারুণ।

রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছ গুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে ।
- 2
তারপর আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে। টমেটো আলাদা করে পেস্ট করে নিতে হবে।
- 3
মাছ ভাজা করায় এ আর একটু তেল দিয়ে গোটা জিরে ফোরন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে কষিয়ে নিতে হবে ৬-৮ মিনিট মাঝারি আঁচে ।
- 4
মশলা থেকে কাঁচা রসুনের গন্ধ বেরিয়ে গেলে হলুদ গুঁড়ো, কাশ্মীরী লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিতে হবে।
- 5
মশলা থেকে তেল ছাড়লে টমেটো পেস্ট দিয়ে আরো ৫-৬ মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে ।
- 6
জল একটু ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ৫ মিনিটের জন্য । ৫ মিনিট পর গরম মশলা গুঁড়ো ধনেপাতা কুচি চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গরম ভাত এর সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (10)