চিকেন দোঁপেয়াজা(Chicken dopeyanza recipe in Bengali)

#ebook2
নববর্ষ
নববর্ষের দিনে পোলাও ,ফ্রাইড রাইস সাথে চিকেনর একটু অন্য রকম আইটেম করতে হয় তাহলে এই রান্নাটি করা যেতেই পারে.
চিকেন দোঁপেয়াজা(Chicken dopeyanza recipe in Bengali)
#ebook2
নববর্ষ
নববর্ষের দিনে পোলাও ,ফ্রাইড রাইস সাথে চিকেনর একটু অন্য রকম আইটেম করতে হয় তাহলে এই রান্নাটি করা যেতেই পারে.
রান্নার নির্দেশ
- 1
মাংস ভালো করে ধুয়ে শুকনো লঙ্কা গুঁড়ো, লবণ আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে মেখে রাখতে হবে. এবার দইয়ের মধ্যে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে 10 মিনিট রেখে দিতে হবে.
- 2
এবার কড়াইতে তেল দিয়ে তেজপাতা গোটা গরম মসলা ফোরন দিতে হবে. তারপর পেঁয়াজ দিয়ে 5 মিনিটের মত ভাজতে হবে. পেঁয়াজ ভাজা ভাজা হলে এক চামচ আদা রসুন দিয়ে দিতে হবে. আবার দু মিনিট ভাজার পর টমেটো পিউরি দিয়ে দিতে হবে. টমেটো পিউরি দিয়ে যখন শুকিয়ে শুকিয়ে আসবে তখন ম্যারিনেট করা দই দিতে হবে. দই দিয়ে ভাল করে নাড়তে হবে. সামান্য একটু লবণ দিতে হবে.
- 3
দই দিয়ে মশলাটা ভাজার পর যখন তেল বেরোবে তখন ম্যারিনেট করা মাংস দিয়ে দিতে হবে. মাংস দিয়ে হাই ফ্লামে 5 মিনিট ভাজতে হবে. ঘন ঘন নাড়তে হবে না হলে নিচে লেগে যেতে পারে. এবার মিডিয়াম আচে নাড়তে হবে. 5 মিনিট এভাবে নাড়ার পর গরম মসলা দিয়ে দিতে হবে.
- 4
গরম মসলা দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এক কাপের মতো জল দিতে হবে. মাংস ঢেকে দিতে হবে.এবার লো ফেল্মে 15 মিনিট এভাবে রান্না করতে হবে. 15 মিনিট পরে ঢাকনা খুলে একটু নেড়ে পেঁয়াজের খোলা গুলো আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে. এরপর টমেটোগুলো দিতে হবে.
- 5
এইভাবে আরও 5 মিনিট নাড়তে হবে. এবার কাসুরি মেথি দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করে, নেড়েচেড়ে নামাতে হবে. * এখানে ধনেপাতা ও দেয়া যায়. নামানোর আগে ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নামাতে হবে. আমার কাছে ছিল না বলে দিই নি.
Keywords
Similar Recipes
More Recipes
















মন্তব্যগুলি (4)