কাজলি মাছের দই পোস্ত (kajli macher doi posto recipe in Bengali)

Barnali Saha @Barnali_23
কাজলি মাছের দই পোস্ত (kajli macher doi posto recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে করাইতে সরষের তেল গরম করে ভেজে নিতে হবে।
- 2
এবার মাছগুলোকে তুলে ওই তেলেই কালোজিরে ফোড়ন দিয়ে প্রথমে সর্ষে পোস্ত আর এর মধ্যে বেটে রাখা একটি কাঁচা লঙ্কা দিয়ে তেলের মধ্যে নাড়তে হবে এবং পরিমাণমতো নুন হলুদ দিয়ে দিতে হবে।
- 3
এবার দুই চামচ দই দিয়ে আরেকটু সময় নেড়ে তার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে মাছ গুলো ছেড়ে দিতে হবে। কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে হবে।
- 4
এবার ঝোলটি হালকা ফুটে উঠলে নামিয়ে নিতে হবে ভাতের সঙ্গে খেতে দারুন লাগে।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13389075








মন্তব্যগুলি (5)