ওভেন ছাড়া চকোলেট কেক (Oven chara Chocolate Cake recipe in Bengali)

#NoOvenBaking
গ্যাসে তৈরি চকলেট কেক।
ওভেন ছাড়া চকোলেট কেক (Oven chara Chocolate Cake recipe in Bengali)
#NoOvenBaking
গ্যাসে তৈরি চকলেট কেক।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় বাটি নিয়ে তার ওপরে একটি ছাঁকনি রেখে তাতে ময়দা, কোকো পাউডার, নুন, চিনি গুঁড়ো, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে ছেঁকে নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 2
অন্য আরেকটি পাত্রে জল, কফি, ভ্যানিলা এসেন্স ও গলানো মাখন ভালো করে মিশিয়ে একটি তরল বানিয়ে নিতে হবে।
- 3
এবার শুকনো উপকরনের সাথে তৈরি করা তরল ভালো করে মিশিয়ে নিয়ে একটি স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে।
- 4
এবার একটি কেক মোল্ড নিয়ে তাতে অল্প মাখন মাখিয়ে ময়দা ছড়িয়ে দিতে হবে।এবার ব্যটার টি ঢেলে দিতে হবে।(পুরো ভর্তি করে ঢালা যাবেনা।কিছুটা ফাঁকা রেখে ঢালতে হবে।)
- 5
এবার একটি পাত্র নিয়ে তাতে স্ট্যান্ড বসিয়ে ঢাকনা বন্ধ করে কম আঁচে 15 মিনিট প্রি হিট করে নিতে হবে।
- 6
এবার কেক মোল্ড বসিয়ে ঢাকা চাপ দিয়ে 30 মিনিট একদম কম আঁচে রেখে বেক করতে হবে।30 মিনিট পরে কেক নামিয়ে ঠাণ্ডা করতে হবে কেক রুম টেম্পারেচার আসা পর্যন্ত।
- 7
একটি ছোট বাটিতে ক্রিম,সুগার পাউডার নিয়ে একটি হুইস্ক এর সাহায্যে ডেকোরেটেড ক্রিম বানিয়ে নিতে হবে। আর একটি বাটিতে ক্রিম,সুগার পাউডার সাথে কিছুটা মেলটেড ডার্ক চকলেট নিয়ে হুইস্ক এর সাহায্যে আরেকটি ক্রিম বানিয়ে নিতে হবে।
- 8
সিরাপ করার জন্য এক কাপ চিনি 1 কাপ জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে।
- 9
কেক ঠান্ডা হয়ে এলে মাঝখান থেকে কেটে নিয়ে চিনির সিরাপ দিয়ে তার ওপরে তৈরি করা ক্রিম ছড়িয়ে ভালো করে মাখিয়ে দিতে হবে।
- 10
এবার দুই ভাগ বন্ধ করে উপর থেকে সমান ভাবে চারিদিকে চকলেট ক্রিম মাখিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে চকোলেট ক্রিম দিয়ে আর কিছুটা ডার্ক চকলেট ক্রাশ করে ছড়িয়ে দিয়ে সাজিয়ে নিতে হবে।ব্যাস তৈরি সুস্বাদু চকোলেট কেক।
Keywords
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (4)