পালং শাক চিংড়ি(Palong Shak Chingri Recipe in Bengali)

#ebook2
চিংড়ি বাঙালির অতি প্রিয়।পালং শাকের সাথে চিংড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের দিক দিয়েও ভালো।
পালং শাক চিংড়ি(Palong Shak Chingri Recipe in Bengali)
#ebook2
চিংড়ি বাঙালির অতি প্রিয়।পালং শাকের সাথে চিংড়ি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের দিক দিয়েও ভালো।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি প্যানে তেল গরম করে রসুন কুচি আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।
- 2
এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে।
- 3
ধুয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে এবং হালকা করে ভেজে নিতে হবে।
- 4
চিংড়ি মাছ হালকা করে ভাজা হয়ে গেলে তাতে লবণ,আদা বাটা,হলুদ গুঁড়ো,লঙ্কা গুঁড়ো,জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
- 5
এবার ধুয়ে রাখা পালং শাক দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করতে হবে পালং শাক সিদ্ধ হয়ে আসা পর্যন্ত।
- 6
পালং শাক সিদ্ধ হয়ে গেলে ভালো করে মিশিয়ে আরো 2 মিনিট রান্না করে গ্যাস থেকে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (3)