ফ্লাওয়ার সিঙ্গাড়া(Flower singara recipe in Bengali)

ফ্লাওয়ার সিঙ্গাড়া(Flower singara recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা পাত্রে দু কাপ ময়দা নিয়ে তাতে এক চিমটি নুন, 3 টেবিল চামচ সাদা তেল ভাল করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা সফট মন্ড মাখিয়ে নিতে হবে! এবং সুতির ভিজে কাপড় দিয়ে বা অন্য একটা পাত্র দিয়ে ওই মন্ড টিকে 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে!
- 2
এরপর সিঙ্গারার পুর তৈরি করবার জন্য, দুটো সেদ্ধ করা আলু নিয়ে নিতে হবে চটকে এরপর কড়াইয়ে দু চামচ তেল দিয়ে তাতে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিতে হবে কিছুক্ষণ ভাজতে হবে! এরপর সেদ্ধ করা আলু কড়াইয়ে দিয়ে দিতে হবে এরপর তাতে আদা ও কাঁচা লঙ্কা বাটা এক চামচ দিতে হবে! এবং দিতে হবে স্বাদমতো নুন, সামান্য লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাপ মত, এবং 1 চা চামচ গরম মসলা, ও হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 5 মিনিট হবার জন্য সময় দিতে হবে! আলুর পুররেডি হয়ে গেলে সেটাকে আলাদা করে নামিয়ে নিতে !
- 3
এরপর মেখে রাখা ময়দা থেকে লেচি তৈরি করে নিতে হবে! এর পর একটা লিচি নিয়ে গোল করে বেলে নিতে হবে ! এবং একটা ছুড়ির সাহায্যে সেই গোল রুটি টাকে চারকোনা করে কেটে নিতে হবে!
- 4
এর পর চারদিক কোনা থেকে ভাজ করে নিতে হবে! এবং উল্টে দিতে হবে! এরপর আলুর পুর অল্প একটু করে নিয়ে তার মাঝে দিয়ে দিতে হবে! এবং আবারো একই ভাবে চারদিকের কোনা ধরে চারটে ভাজ করে দিতে হবে! এবং খোলা জায়গা গুলোতে ভালো করে আঙুলের সাহায্যে ভাজ করে দিতে হবে!
- 5
এর পর উল্টে নিয়ে ফুলের পাপড়ি গুলো কে খুলে দিতে হবে হাত দিয়ে! আর মুখটাকে ভালো করে হাতের সাহায্যে চেপে চেপে বন্ধ করে দিতে হবে!
- 6
এরপর তৈরি হয়ে যাওয়া ময়দার ফুলগুলোকে কড়াইয়ে সাদা তেল গরম করে তাতে একেক করে ফুলগুলো দিয়ে কিছুক্ষণ সময় ধরে ভেজে তুলে নিতে হবে! এরপরের রেডি হয়ে যাবে ফ্লাওয়ার সিঙ্গারা! বাড়িতে অতিথি এলে বা বৃষ্টির দিনে অনায়াসেই তৈরি করা যায় এই ফ্লাওয়ার সিঙ্গারা!
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (2)