ক্ষীর মালাই পটল (kheer malai patol recipe in Bengali)

#ebook2
নববর্ষের উৎসব মিষ্টি ছাড়া কখনও সুসম্পন্ন হয় না,আর একঘেয়েমি কাটাতে আমি তাই পটল দিয়ে এই মিষ্টি টা পরিবেশন করলাম, আশাকরি ভাল লাগবে সবার।
ক্ষীর মালাই পটল (kheer malai patol recipe in Bengali)
#ebook2
নববর্ষের উৎসব মিষ্টি ছাড়া কখনও সুসম্পন্ন হয় না,আর একঘেয়েমি কাটাতে আমি তাই পটল দিয়ে এই মিষ্টি টা পরিবেশন করলাম, আশাকরি ভাল লাগবে সবার।
রান্নার নির্দেশ
- 1
পটলের খোসা ছাড়িয়ে পেট লম্বা লম্বি চিরে দানা বার করে নিন
- 2
এবার জল গরম করুন এবং জায়ফল ও জয়ত্রী গুঁড়ো মিশিয়ে নিন,এক চিমটি লবণ দিয়ে দিন
- 3
ফুটে উঠলে পটল দিয়ে দিন এবং ভাল করে সেদ্ধ করে নিন, তবে খেয়াল রাখতে হবে যেন ভশি সেদ্ধ না হয়
- 4
একটু পরে তুলে নিন এবং চিনির সিরা তে দিয়ে ফুটিয়ে নিন
- 5
স্বচ্ছ দেখতে হলে নামিয়ে ঠাণ্ডা করে নিন
- 6
ইতিমধ্যে একটি পাত্রে ক্ষীর, চিনি ও পনির কূচি দিয়ে গরম করে মিশিয়ে নিন, একটু দানা দানা অবস্থায় নামিয়ে নিন
- 7
ঠাণ্ডা করে পটলের পেটে ভরে দিন,অন্য দিকে দুধ জ্বাল দিয়ে একটু ঘন করে নিন এবং চিনি ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন
- 8
একটি পাত্রে পটল রেখে ওপরে মালাই দিয়ে ফ্রিজে রেখে দিন এবং ঠাণ্ডা করে পরিবেশন করুন
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (16)