মিক্সড ফ্রুট ম্যুজ(Mixed fruit mousse recipe in Bengali)

শ্রেয়া দত্ত @cook_25151492
মিক্সড ফ্রুট ম্যুজ(Mixed fruit mousse recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে অল্প বরফ যুক্ত ক্রিম নিয়ে বিট করে চিনির গুড়ো দিয়ে আবারো বিট করে পরিবেশন করার কাপে ঢেলে কিছুক্ষন সেট হতে দেবো।
- 2
এরপর গ্যাসে প্যান বসিয়ে সব ফ্রুট পাল্প দিয়ে অল্প পরিমাণ চিনি গুড়ো ও দুরকম ফুড কালার মিশিয়ে ঘন করে নামিয়ে ঠাণ্ডা করে নেবো।
- 3
তারপর ওই ফলের মিশ্রনের সাথে কিছুটা ট্রুটি-ফ্রুটি মিশিয়ে নিয়ে সেট করা ক্রিমের কাপে দিয়ে দেবো। আর একটা পাইপিং ব্যাগে নজেল সেট করে সাদা হুউপ্ট ক্রিম ভরে ইচ্ছানুযায়ী ডিজাইন করে ওপরে ট্রুটি-ফ্রুটি,কালারিং বল আর চেরি দিয়ে সাজিয়ে নিলেই তৈরি মিক্সড ফ্রুট মুস।।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13452701



মন্তব্যগুলি (6)