তিরঙ্গা রাইস (Tiranga rice recipe in Bengali)

#soulfulappetite
রাইস রেসিপি
এই রাইস এর রেসিপি টি আমি 15 ই আগষ্ট এর দিন প্রথম বানাই। আমার পরিবারের সদস্যদের সবাই অবাক হয়ে যায়। আর খেতেও এতো সুস্বাদু হয়েছিল যে সবাই আবার কবে বানাবো তার জন্য অপেক্ষা করে আছে।

রান্নার নির্দেশ
- 1
প্রথম চাল ভালো করে ধুয়ে জল দিয়ে ভাত টা বানিয়ে নিয়ে মার ঝরিযে নিতে হবে। এবং ভাত টি 3 ভাগে সমান ভাগ করে নিতে হবে।
- 2
এবার সাদা রাইস টি করার জন্য প্রথম করাতে ঘি দিয়ে এলাচ কাজু একভাগ ভাত নুন ও গোলমরিচ গুরো দিয়ে নেড়ে চেরে নামিয়ে নিতে হবে।
- 3
এবারে গেরুযা রাইস টির জন্য করাতে তেল দিয়ে টমেটো পেস্ট শুকনো লঙ্কার গুরো নুন হলুদ ও হাফ চামচ রসুন পেস্ট দিয়ে একটু কষিযে আর এক ভাগ ভাত দিয়ে নেড়ে চেরে নামিয়ে নিতে হবে।
- 4
এবার সবুজ রাইস টির জন্য করাতে তেল দিয়ে পালং পাতা, ধনেপাতা কাচালংকা নুন ও হাফ চামচ রসুন পেস্ট দিয়ে একটু কষিযে শেষের ভাগের ভাত টুকু দিয়ে নেড়ে চেরে নামিয়ে নিতে হবে ।
- 5
এবারে একটি বাটিতে জাতীয় পতাকার রঙের মতো করে প্রথম গেরুযা ভাত তারপর সাদা ভাত তারপর সবুজ ভাত দিয়ে বাটি টি একটি প্লেটে উল্টে ওপরে লবঙ্গ দিয়ে চক্র বানিয়ে নিয়ে যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন তিরঙ্গা রাইস। অসাধারণ একটি সুস্বাদু রাইস রেসিপি।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (6)