এগ 65 (Egg 65 recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে সেদ্ধ ডিম গুলি থেকে কুসমটা বের করে সাদা অংশ টা ছোট ছোট কুচি করে একটা পাত্রে নিতে হবে।তার সাথে নুন,আদা কুচি,রসুনকুচি,লঙ্কাকুচি,লাল লঙ্কাগুঁড়ো,কারি পাতাকুচি,ময়দা,ব্রেড ক্রাম্পস,কাঁচাডিমের সাদা অংশ,গরম মশলা নিয়ে মিশিয়ে নিতে হবে ভালো করে।
- 2
এবার ছোট গোলাকার সেপ করে প্যান এ ভাজতে হবে হালকা বাদামি হওয়া পর্যন্ত।
- 3
অন্য একটি প্যান এ তেল দিয়ে রসুনকুচি,শুকনো লঙ্কা,কারি পাতা,টমেটো সস দিয়ে 2-3 মিনিট রান্না করে ডিমের বল গুলো দিয়ে অল্প নাড়াচাড়া করে ওপরে কাঁচালঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13466803







মন্তব্যগুলি (5)