হাঁসের ডিমের কোর্রমা(Haser Dimer Korma Recipe in Bengali)

বিভাগ বাংলানর্ববষ-১
পুরো রান্নাটা দুধ দিয়ে করতে হয়। হাঁসের ডিম ছাড়াও অন্য ডিমে এই রান্না করা যায়।
হাঁসের ডিমের কোর্রমা(Haser Dimer Korma Recipe in Bengali)
বিভাগ বাংলানর্ববষ-১
পুরো রান্নাটা দুধ দিয়ে করতে হয়। হাঁসের ডিম ছাড়াও অন্য ডিমে এই রান্না করা যায়।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে হাঁসের ডিম ১৫-২০মিনিট ধরে অল্প নুন দিয়ে ও ১/২চা চামচ ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিতে হবে।তারপর ঘোলা ছাড়িয়ে ধুয়ে নিয়ে ডিমের গা চিড়ে দিয়ে নুন ও লঙ্কা গুড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে।
- 2
কাজু ও টকদই ও চিনি দিয়ে মিক্সিতে পেষ্ট নিতে হবে।
- 3
তারপর কড়াতে তেল ও ১চামচ ঘি দিয়ে ডিম ভেজে তুলে রেখে দিয়ে ঐ তেলে পেয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরী করে তলে রাখতে হবে।
- 4
ঐ তেলে গোটা জিরে ও গরমমশলা দিয়ে নেড়ে পেয়াজ বাটা দিয়ে ভাল করে ৪-৫মিনিট ধরে নেড়ে আদাও রসুন বাটা দিয়ে নেড়ে সব মশলা দিয়ে নেড়ে ডিম দিয়ে দিতে হবে।এবার কাচা লঙ্কা দিয়ে নেড়ে ৩মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।
- 5
এবার কাজুবাটা ও টকদই টা দিয়ে ভাল করে নেড়ে আবার ২মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে।এরপর দুধ দিয়ে দিতে হবে।
- 6
আবার একটু নেড়ে ও হাফ বেরেস্তা দিয়ে নেড়ে ৫মিনিট চাপা দিয়ে রাখতে হবে।এবার গ্যাসটা বন্ধ করে ২মিনিট রেখে দিতে হবে। রান্নাটা মিডিয়াম আচে করতে হবে।
- 7
এবার গরম গরম পোলাও বা নান এর সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes

















মন্তব্যগুলি (7)