রাধাবল্লভি (Radhaballabi recipe in Bengali)

#ebook2 নববর্ষ দিন সকালে প্রতিবারের মতো লুচি না করে এটা করতে পারেন।বিয়েবাড়ির মজা ঘরে বসে পেয়ে যাবেন।
রাধাবল্লভি (Radhaballabi recipe in Bengali)
#ebook2 নববর্ষ দিন সকালে প্রতিবারের মতো লুচি না করে এটা করতে পারেন।বিয়েবাড়ির মজা ঘরে বসে পেয়ে যাবেন।
রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডাল ভিজিয়ে রাখতে হবে ২-৩ ঘণ্টা।তারপর ডাল অল্প জল দিয়ে বেটে নিতে হবে।একটু দানা ডানা রেখে বাটলে ভালো হয়।
- 2
এবার ময়দাতে পরিমাণমতো নুন,চিনি,তেল,অর্ধেক টা আদা কাঁচা লঙ্কা পেস্ট,১/৪ ডাল বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।এরপর পরিমাণমতো নরমাল জল দিয়ে মেখে নিতে হবে।ময়দা মোটামুটি নরম করে মাখতে হবে।
- 3
এবার পুর করে নিতে হবে,পুরের জন্য কড়াই এ ৪ টেবিল চামচ তেল গরম করে কালোজিরা ফোড়ন দিয়ে বাকি কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।এরপর মৌরি গুরো পরিমাণমতো নুন,চিনি দিয়ে ডালের বাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে।১০ মিনিট পর ডালের বাটা যখন কড়াই ছেড়ে আসবে তখন গ্যাস বন্ধ করে পুর ঠান্ডা হতে দিন।
- 4
ময়দার লেচি কেটে তাতে পুর ভরে লুচির মতো বেলে নিন।
- 5
ডুবো তেল দুপাশ লাল করে ভেজে নিলেই তৈরি রাধবলাবি।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (4)