পাবদা মাছের ঝাল (Spicy Pabda fish in a light gravy)

#মাছের রেসিপি
আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আর এই পাবদার হাল্কা ঝোল দিয়ে যে একথালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে, সেটা আমার গ্যারান্টি।
পাবদা মাছের ঝাল (Spicy Pabda fish in a light gravy)
#মাছের রেসিপি
আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আর এই পাবদার হাল্কা ঝোল দিয়ে যে একথালা গরম ভাত নিমেষে শেষ হয়ে যাবে, সেটা আমার গ্যারান্টি।
রান্নার নির্দেশ
- 1
মাছের মধ্যে নুন, হলুদ আর অল্প সর্ষের তেল (তাহলে আর মাছ ফাটবে না) মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।
- 2
কড়াইয়ে বাকি সর্ষের তেলটা দিয়ে একটা একটা করে মাছ ভেজে নিতে হবে।
- 3
এবার ওই তেলের মধ্যে কালোজিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিতে হবে টমেটো বাটা।
- 4
টমেটো বাটা একটু ভাজা হয়ে ওর থেকে তেল ছেড়ে এলে দিতে হবে হলুদ, নুন আর লংকা গুঁড়ো।
- 5
সবটা ভালো করে মিশে গেলে দিতে হবে পরিমাণ মতো জল।
- 6
ঝোলটা ফুটে উঠলে ভাজা মাছ গুলো দিয়ে ফোটাতে হবে ভালো করে।
- 7
ঝোল অল্প শুকিয়ে এলে ওর মধ্যে ধনেপাতা কুচি আর কাঁচালঙ্কা দিয়ে আরও একটু ফুটিয়ে নিতে হবে।
- 8
এবার গ্যাস বন্ধ করে ওই মাছের ঝোলের মধ্যে ১/২ চা চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে কড়াই ঢাকা দিয়ে ১০ মিনিট রাখতে হবে।
- 9
১০ মিনিট পরে গরম গরম ভাতের সাথে লেবু আর কাঁচালঙ্কা দিয়ে পরিবেশন করুন পাবদা মাছের ঝাল।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)