স্যামন উইথ ক্রিমি মাশরুম - স্পিন্যাচ (Salmon with Creamy Mushroom - Spinach Recipe in Bengali)

#মাছের রেসিপি
#priyorecipe
#swaad
নামটা থেকেই বোঝা যাচ্ছে এই রেসিপিটি বিদেশীদের এবং মূলত আমেরিকানদের দ্বারা প্রভাবিত। কিন্তু বাঙালী মাত্রেই মেছো আর বাঙালী মাছ খাওয়ার ব্যাপারে অত্যন্ত আবেগতাড়িত; আর তাই নানা রকমের মাছ বিভিন্ন রেসিপিতে খেতেও ভালোবাসে।
এই রেসিপিটি আমার অত্যন্ত প্রিয় কারণ কারণ বানানো খুব সহজ এবং খুব কম উপকরণে তৈরী করা যায়; মাছের ডিশ হলেও এটি অন্যরকম খেতে তাই মুখ পরিবর্তনের জন্য বেশ ভালো। মাছ ছাড়াও শুধুমাত্র মাশরুম, স্পিন্যাচও কিন্তু এই রেসিপিতে খাওয়া যায়।

রান্নার নির্দেশ
- 1
রান্নার উপকরণগুলি একত্রিত করে নিতে হবে। মাছ ধুয়ে পরিষ্কার করে লেমনের রস, গোলমরিচ গুঁড়ো এবং নুন মাখিয়ে ম্যারিনেট করতে হবে ২০ মিনিট মতো। পালংশাক এবং মাশরুম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
- 2
কড়াইতে মাখন দিয়ে পেঁয়াজ নেড়ে নিতে হবে ২-৩ মিনিট মতো। বেশী ভাজার দরকার নেই। এবার রসুন দিয়ে ১ মিনিট মতো নেড়ে নিতে হবে। এবার মাশরুম দিয়ে জল শুকিয়ে যাওয়া অবধি রান্না করতে হবে। এবার এতে নুন, প্যাপ্রিকা, লেমনের রস এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
- 3
এবার এতে পালংশাক দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে। সাধারণত অতিরিক্ত জল দেওয়ার প্রয়োজন হয় না কারণ মাশরুম বা স্পিন্যাচ এই দুটো সব্জি থেকেই জল বেরোয়। তবে ইচ্ছা হলে দিতে পারেন।জল ততটাই রাখবেন যতটা আপনার পছন্দ। আমার জলের পরিমাণ ছবিতে দেওয়া আছে। তারপর ক্রিমটা দিয়ে দিতে হবে এবং ফুটতে দিতে হবে।
- 4
আরেকটি পাত্রে মাছগুলোর একেকটা পিঠ চার মিনিট করে হাল্কা ভেজে নিতে হবে। স্যামন খুব নরম মাছ তাই সাবধানে ভাজতে হবে। এবার মাছ, মাশরুম এবং পালংশাক মিলিয়ে ৫ মিনিট মতো ফোটাতে হবে তাহলেই তৈরী হয়ে যাবে স্যামন উইথ ক্রিমি মাশরুম - স্পিন্যাচ। এবার গারলিক ব্রেড বা নিজের পছন্দের যে কোনো ব্রেডের সাথে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes

মন্তব্যগুলি (13)