মাছের মাথা দিয়ে মুগডাল (Macher matha diye mongdal recipe in Bengali)

মাছের মাথা দিয়ে মুগডাল (Macher matha diye mongdal recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে প্রেসার কুকারে পরিমাণ মতো জল দিয়ে ওর মধ্যে ধুয়ে রাখা মুগডাল, নুন ও হলুদ দিয়ে ৩-৪ টি সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে।
- 2
এবার মাছের মাথা টাকে নুন ও হলুদ মাখিয়ে কড়াইতে সরষের তেল গরম করে দুই পিঠ কড়া করে ভেজে নিতে হবে।
- 3
এবার অন্য কড়াইতে ২টেবিল চামচঘি গরম করে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিতে হবে।ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওর মধ্যে আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে ওর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি।
- 4
এবার ওতে টমেটো কুচানো ও নুন দিয়ে ভালোভাবে রান্না করতে হবে টমেটোটি নরম হয়ে আসা পর্যন্ত।
- 5
এবার ওতে সব গুঁড়ো মশলা ও জল দিয়ে ভালোভাবে নেড়ে মশলা টাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল বেরিয়ে এলে ওর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল ও মাছের মাথা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে
- 6
এবার ওতে পরিমাণ মতো জল,স্বাদ অনুযায়ী নুন ও চিনি দিয়ে ওর উপরে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ১-২ ফূটতে দিতে হবে।ডালটা ফুটে উঠলে গ্যাস অফ করে ওর মধ্যে ১টেবিল চামচ ঘি ও গরম মশলা গুঁড়ো দিয়ে ২মিনিট ঢেকে রেখে তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (5)