রান্নার নির্দেশ
- 1
মাছ এর পিস গুলো ধুয়ে নিতে হবে।
এবার মাছ গুলি ১চামচ সয়া সস, ডিম, ৩চামচ কর্ণফ্লাওয়ার, ১চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো নুন, আদা-রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ১৫ মিনিট। তেল গরম হলে ১৫ মিনিট পর মাছ এর পিস গুলো ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই ২ টেবিল চামচ রসুন কুচি দিয়ে
ভালো করে নাড়তে হবে। - 2
একটু নেরে এতে ডুমো করে কাটা পেঁয়াজ ও ক্যাপ্সিকাম দিতে হবে। এরপর ভাজা মাছ গুলো দিতে হবে। এরপর স্প্রিং অনিয়ন ছড়িয়ে নেড়েচেড়ে, একে একে ৩টে সস (সয়া,চিলি,টমেটো) দিতে হবে।ঝাল বেশি খেলে এরপর একটু গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে কম আঁচ এ রান্নাটা করতে হবে।
- 3
এরপর কর্ণফ্লাওয়ার হাফ কাপ জল এ গুলে দিতে হবে। পরিমাণ মতো নুন ও সামান্য চিনি দিতে হবে। এরপর কাঁচা লংকা চেরা ছড়িয়ে একটু নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে দিতে হবে। তৈরি সুস্বাদু গার্লিক ফিস।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13570180





মন্তব্যগুলি (13)