চিংড়ি মাছের মালাইকারি(chingri Macher malaie curry recipe in bengali)

#দৈনন্দিন রেসিপি
উৎসবের মরসুমে সবার জন্য নিয়ে এলাম এই চিংড়ি মাছের মালাইকারি আমাদের খুবই প্রিয় ,
চিংড়ি মাছের মালাইকারি(chingri Macher malaie curry recipe in bengali)
#দৈনন্দিন রেসিপি
উৎসবের মরসুমে সবার জন্য নিয়ে এলাম এই চিংড়ি মাছের মালাইকারি আমাদের খুবই প্রিয় ,
রান্নার নির্দেশ
- 1
প্রথমে নুন হলুদ দিয়ে মাছ গুলো দিয়ে মাখিয়ে, সরষের তেল কড়াইতে গরম করে হালকা করে ভেজে নেব,
- 2
এবার ওই তেলের মধ্যে প্রথমে পেঁয়াজকুচি গুলো দিয়ে লাল করে ভেজে নেব, এবার একটি বাটিতে প্রথমে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, লাল লঙ্কা বাটা, আদা বাটা তাতে এক কাপ জল দিয়ে গুলে কড়াইতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব,
- 3
এবার ভেজে রাখা মাছ গুলো দিয়ে, হালকা হাতে নাড়াচাড়া করে তাতে নারকেলের দুধ টা দিয়ে দেবো, এবার কিছুক্ষণ ফুটবে দেবো তারপর এতে কাজুবাটা দিয়ে কিছুক্ষন পর নাড়াচাড়া করে উপর থেকে গরম মসলা ও গাওয়া ঘি দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দেব
- 4
এবার সুন্দর করে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুন্দর চিংড়ির মালাইকারি
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি (6)