রান্নার নির্দেশ
- 1
প্রথমে চুলায় একটি হাঁড়িতে তেল এবং ঘি দিয়ে এতে পেঁয়াজ কুচি দিতে হবে। পেঁয়াজ বাদামী রং হয়ে এলে নামিয়ে সামান্য তেল সহ পেঁয়াজগুলো ব্লেন্ড অথবা পাটায় বেটে নিতে হবে।
- 2
এবার একই তেলে দিয়ে আস্ত গরম মশলা গুলো দিয়ে এতে ব্লেন্ড করে রাখা পেঁয়াজ দিয়ে নাড়তে হবে।
- 3
এবার এতে আদা রসুন বাটা, মরিচ গুঁড়ো, ৪ টি কাঁচামরিচ ফালি, সামান্য লবণ ও ১ কাপ নারকেল দুধ দিয়ে মসলাটা কষিয়ে নিতে হবে। নারকেল দুধ তৈরির জন্যে প্রথমে নারকেল কুড়িয়ে পাটায় বেটে সামান্য হালকা গরম পানি দিয়ে এটি ছাকনিতে নিয়ে চেপে চেপে নারকেল দুধ বের করে নিতে হবে।
- 4
মসলা কষে এলে মুরগির টুকরো গুলো দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে কিছু সময় রাখতে হবে।
- 5
ঢাকনা খুলে মুরগিটা নেড়ে কষাতে হবে। এবার বাকি নারকেলের দুধ, গুড়ো দুধ ও ২ কাপ গরম পানি ও স্বাদমতো লবণ দিয়ে নাড়তে হবে।
- 6
ঝোল ঘন হয়ে, তেল ছেড়ে এলে এতে ১ চা চামচ চিনি, ৪-৫ টি আস্ত কাঁচামরিচ দিয়ে নেড়ে উপরে ১ চা চামচ ঘি ও সামান্য পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিন। ব্যাস তৈরী হয়ে গেলো দারুণ মজার নাড়কেল দুধে মুরগি ভূণা, উপরে কোড়ানো নারকেল ছড়িয়ে পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes







মন্তব্যগুলি (7)