নারকেলি চিচিঙ্গা (Narkeli chichinge recipe in Bengali)

Jyoti Santra @Jyoti1996
নারকেলি চিচিঙ্গা (Narkeli chichinge recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটা চামচের সাহায্যে চিচিঙ্গা এর গায়ের ছালটা পরিষ্কার করে নিতে হবে।
- 2
এবার ওই গুলোকে মাঝ বরাবর কেটে ভিতরের সব অংশ টা বের করে নিতে হবে। এবং সরু ও পাতলা করে কেটে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
- 3
এবার সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে জল গরম করে ২-৩ মিনিটে জন্য ভাপিয়ে নিতে হবে। এবং ঠান্ডা করে জল ঝরিয়ে নিতে হবে।
- 4
এবার কড়াইতে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিচিঙ্গা গুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে কয়েক মিনিটের জন্য।
- 5
চিচিঙ্গা টা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে নারকেল কোরানো দিয়ে ২-৩ মিনিট এর জন্য ভেজে নিতে হবে। এবার ভাজা থেকে সুন্দর গন্ধ বেরোলে তৈরি হয়ে যাবে নারকেলি চিচিঙ্গা।গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13650973



মন্তব্যগুলি (3)