ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)

#ebook2
বাংলা নববর্ষ
ডিমের ডেভিল খেতে আমরা সকলেই পছন্দ করি।
ডিমের ডেভিল (dimer devil recipe in bengali)
#ebook2
বাংলা নববর্ষ
ডিমের ডেভিল খেতে আমরা সকলেই পছন্দ করি।
রান্নার নির্দেশ
- 1
প্রথমেই ডিম,আলু, সেদ্ধ করে নিতে হবে।
- 2
একটা বাটিতে আলু সেদ্ধ, পেঁয়াজ কুচি, আদা বাটা, জিরেগুঁড়ো, ধনেগুঁড়ো,লঙ্কা গুঁড়ো, হলুদ গুরো,নুন,চিনি, লঙ্কা কুচি, দিয়ে ভালো করে চটকে মাখতে হবে।
- 3
এবার কড়াইতে সামান্য সরষে তেল গরম করে আলুর মাখাটা দিয়ে দিতে হবে। এবার এটা ভালো করে কষাতে হবে। আলুর মিশ্রণটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন ওর মধ্যে ধনেপাতা কুচি, ও গরম মসলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।
- 4
মিশ্রণটি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
- 5
এবার আলুর পুর টা হাতের তালুতে নিয়ে বাটির মতো করে নিতে হবে এর মধ্যে ডিমটা দিয়ে তার উপর আলুর কিছুটা অংশ দিয়ে চাপা দিয়ে দিতে হবে এবং চপের আকারে গড়ে নিতে হবে।
- 6
এবার এই চপটার গায়ে পাউরুটির গুঁড়ো লাগিয়ে নিতে হবে তাহলেই চপগুলো ভাজার জন্য রেডি হয়ে যাবে।
- 7
এইভাবে সব কটা চপ বানিয়ে নিতে হবে এবং বানানো হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে।
- 8
এবার কড়াইতে সরষের তেল গরম করে সব চপ গুলো একে একে ভেজে নিতে হবে ।ভাজা হলে নামিয়ে সুন্দর করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন ডিমের ডেভিল।
Keywords
Similar Recipes
More Recipes





মন্তব্যগুলি