রসগোল্লা(rosogolla recipe in Bengali)

#দুধ
#RaiganjFoodies
ইলিশ আর চিংড়ি দিয়ে বাঙালি আলাদা হলেও রসগোল্লার কাছে এসে যেন সবার বাঙালিয়ানা টা এক হয়ে যায় আর সেই প্রিয় খাবারটি বাড়িতে সহজে বানানো যেতেই পারে
রসগোল্লা(rosogolla recipe in Bengali)
#দুধ
#RaiganjFoodies
ইলিশ আর চিংড়ি দিয়ে বাঙালি আলাদা হলেও রসগোল্লার কাছে এসে যেন সবার বাঙালিয়ানা টা এক হয়ে যায় আর সেই প্রিয় খাবারটি বাড়িতে সহজে বানানো যেতেই পারে
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি বড় পাত্রে ১ লিটার দুধ নিয়ে কিছুক্ষণ ফুঁটিয়ে নিতে হবে তারপর দুধের মধ্যে একটি লেবুর রস দিয়ে দিলে দুধ কেটে ছানা তৈরি হবে । আরেকটি পাত্রে ছাকনি রেখে তার উপরে পাতলা কাপড় রেখে সেই ছানাটি ছেঁকে নিতে হবে এবং সেই ছানাটিকে এক ঘন্টা সেই কাপড় সমেত জল ঝরানোর জন্য ঝুলিয়ে রেখে দিতে হবে।
- 2
ঘন্টাখানেক পর জল সম্পূর্ণভাবে ঝরে গেলে সেই ছানাটিকে একটি মসৃণ জায়গায় রেখে সামান্য পরিমাণ ময়দা মিশিয়ে হাত দিয়ে ভালোমতো স্ম্যাশ করে নিতে হবে। ময়দা খুব বেশি পরিমাণে মেশানো যাবে না কারণ তাতে রসগোল্লার স্পঞ্জ ভাব টা নষ্ট হয়ে যায়।
- 3
প্রায় ১৫ মিনিট ধরে স্ম্যাশ করে একটি ডো করতে হবে আর যাতে কোনো দানাদার জিনিস না থাকে সেটি লক্ষ রাখতে হবে।
- 4
এবার ডো টিকে হাত দিয়ে লম্বা ভাবে বেলে তারপর সেটিকে সমান বারোটি ভাগ করতে হবে তারপর হাত দিয়ে প্রতিটি ভাগকে সুন্দর করে প্রায় ১ ইঞ্চি ডায়ামিটারের ছোট ছোট বলের মত করে গোল করে নিতে হবে।
- 5
এবার অন্য একটি পাত্রে পাঁচ কাপ জল, এক কাপ চিনি, তার মধ্যে প্রায় দু চা-চামচ কেওড়ার জল এবং ৩-৪ টি এলাচ নিয়ে ফুটিয়ে নিতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত একটি পাতলা শিরায় রূপান্তরিত হয়।
- 6
এবার ওই ফুটন্ত শিরার মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ছানার বলগুলি আস্তে আস্তে সব গুলি দিয়ে দিতে হবে এবং হাই ফ্লেম এ ৫ মিনিট ফুটিয়ে বলগুলোকে একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেম এ আরো ৭ থেকে ৮ মিনিট ফুটিয়ে নিতে হবে।যখন দেখা যাবে বলগুলো প্রায় হয়ে এসেছে এবং ফুলে উঠেছে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে।
- 7
গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর গরম বলগুলোকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়ে সুন্দর ভাবে সার্ভ করুন বাঙালির সবার প্রিয় রসগোল্লা।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (3)