নুডুলস মোমো (noodles momo recipe in Bengali)

নুডুলস মোমো (noodles momo recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে একটি পাত্রে ২ কাপ ময়দা নিয়ে ওর মধ্যে ১/২চামচ নুন ও ২ চামচ রিফাইন তেল দিয়ে ভালো করে মিশিয়ে ১ কাপ জল দিয়ে ময়দাটি নরম করে মেখে নিতে হবে । ময়দাটি মাখার সময় খুব সাবধানে মাখাতে হবে যাতে বেশি নরম ও বেশি শক্ত না হয়ে যায়। এরপর ঐ মিশ্রনটি আধঘন্টা ঢেকে রেখে দিতে হবে।
- 2
এরপর মোমোর পুরটি মানে নুডুলস টি রান্না করে নেব। তার জন্য প্রথমেই গ্যাসে একটি প্যান বসিয়ে তাতে ২ চামচ তেল দিয়ে ওর ওপর আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি, বাঁধাকপি কুচি ও সামান্য লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এরপর ঐ মিশ্রনে ২ কাপ জল দিয়ে ফুটতে দিতে হবে জল ফুটে উঠলে ওর মধ্যে নুডুলস টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিতে হবে। এরপর কিছুটা টমেটো সস, সয়াসস ও ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাখা মাখা করে নিতে হবে।
- 3
এবার আধঘন্টা হয়ে যাওয়ার পর ঢেকে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে শুকনো ময়দা নিয়ে পাতলা গোল করে বেলে নিয়ে ওর মধ্যে ১ চামচ করে নুডুলসের পুর ভরে মোমোর আকারে তৈরি করে নিতে হবে।
- 4
এবার ঐ মোমো গুলো মোমো স্টিমার এ ১০ মিনিট ভালো করে সেদ্ধ করে নিলেই রেডি নুডুলস মোমো।
- 5
আমি এখানে মোমো গুলো মোমো চাটনি দিয়ে পরিবেশন করেছি কারণ আমার মোমোর সাথে চাটনি টাই বেশি ভালো লাগে। আপনারা আপনাদের যেই সস বা চাটনি পছন্দ সেটি দিয়েই পরিবেশন করতে পারেন।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (8)