গোয়ালন্দ স্টিমার চিকেন কারি (goalondo steamer chicken curry recipe in Bengali)

#আমারপ্রিয়রান্না
#ভোজেরসাতকাহন
গোয়ালন্দ স্টিমার চিকেন কারি (goalondo steamer chicken curry recipe in Bengali)
#আমারপ্রিয়রান্না
#ভোজেরসাতকাহন
রান্নার নির্দেশ
- 1
পেঁয়াজ একদম ছোটো কুচি কুচি করে কাটতে হবে। আদা রসুন আর লঙ্কাও(কাঁচা ও শুকনো) সেই ভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে।
- 2
এবারে মুরগি ভালো করে ধুয়ে একটা পাত্রে রাখুন। পেঁয়াজ, রসুন আদা, লঙ্কা, হলুদ আর নুন দিন। ৫০ গ্রাম সরষের তেল দিন। আর একটা জিনিষ খুব মন দিয়ে খেয়াল করুন, খুব ভালো করে দু হাত দিয়ে মাখুন বেশ সময় নিয়ে। এবারে ২ ঘন্টা রেখে দিন ঢাকা দিয়ে।
- 3
কুচো চিংড়ি ভালো করে ধুয়ে মাথা, খোলা ও পা বাদ দিয়ে দিন। এবারে বাকি চিংড়িটা খুব মিহি করে বেটে নিন। ছুরি দিয়ে বার বার করতে থাকলেই হবে। হামান দিস্তা বা শীলনোড়ার দরকার নেই। খুবই কম পরিমান হয়ে যাবে চিংড়িটা। কিন্তু ওই টুকুই লাগবে। তার বেশি না।
- 4
একটা ছোট ডেকচি বা কড়ায় ৩-৪ চামচ সরষের তেল দিন। চিংড়ি বাটা টা মুরগিমাখায় মিশিয়ে দিন। তেল গরম হয়ে গেলে মুরগি মাখা টা কড়ায় ছাড়ুন। চড়া আঁচ রাখবেন না। আঁচ অর্ধেক কমিয়ে রাখুন। ৩-৪ মিনিট নাড়ুন। তার পরে আঁচ একেবারে কমিয়ে দিন আর ঢাকা দিন ভালো ভাবে, যেন খুব বেশী বাস্প বেরিয়ে যেতে না পারে।
- 5
আধ ঘন্টা পর ঢাকা খুলে আধ কাপ জল দিন, জল চাইলে না ও দিতে পারেন এটা নিজস্ব স্বাদের ওপর। আবার ঢাকা চাপা দিয়ে ১০ মিনিট খুব কম আঁচে রান্না করুন। এবারে গ্যাস বন্ধ করে দিন। কিন্তু কড়ার ঢাকা খুলুন আরো ১০-১৫ মিনিট পরে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)