ব্রাজিলিয়ান ফ্রাইড বানানস (brazilian fried bananas recipe in bengali)

Sreeparna Dey @cook_16545550
ব্রাজিলিয়ান ফ্রাইড বানানস (brazilian fried bananas recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
কলার খোসা ছাড়িয়ে 5 টা টুকরো করে নিতে হবে
- 2
ডিম দুটো ভেঙে এর মধ্যে দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে
- 3
এবার ময়দার মধ্যে নুন মিশিয়ে নিতে হবে
- 4
কড়াইতে সাদা তেল গরম করতে দিতে হবে
- 5
একটা কলার টুকরো নিয়ে ময়দা তে মাখিয়ে নিতে হবে
- 6
এবার ময়দা মাখন কলার টুকরো টা ডিমের গোলায় দিয়ে মাখিয়ে নিতে হবে
- 7
এবার ডিমের গোলা থেকে তুলে বিস্কুট এর গুঁড়ো মাখিয়ে নিতে হবে
- 8
এই ভাবে প্রতিটা কলার টুকরো রেডি করে নিতে হবে
- 9
তেল গরম হলে মিডিয়াম আঁচে বাদামী করে ভেজে গুলে নিতে হবে
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13734786









মন্তব্যগুলি (4)