মালপোয়া (malpua recipe in Bengali)

মালপোয়া (malpua recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
একটা মিক্সারের বড় বাটিতে, একে একে সুজি,ময়দা,এলাচ গুঁড়ো, চিনি,মিঠাই মেট,নুন,কলা দিয়ে ভাল করে মিশিয়ে নিয়ে, মিক্সার এ একবার / 2বার ঘুরিয়ে নিতে হবে
- 2
এরপর এরমধ্যে আস্তে আস্তে দুধ মিশিয়ে, মিক্সার এ ঘুরিয়ে নিয়ে,একটা স্মুথ ব্যাটার বানাতে হবে। ব্যাটার খুব বেশি পাতলা ও খুব বেশি ঘন হবে না। এরপর এই ব্যাটার টা 15 মিনিট রেখে দিতে হবে।
- 3
15 মিনিট পর এই ব্যাটারটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে এবং তারপর এরমধ্যে মৌরি মেশাবো।
- 4
এবার কড়াইতে পরিমানমতো ঘী গরম করে নিয়ে,তারমধ্যে গোল হাতা দিয়ে ব্যাটার টি ঘী এর মধ্যে দিতে হবে।একপিঠ ভাল করে ভেজে নিয়ে উল্টে,অন্যপিঠ ভেজে তুলে নিতে হবে।
- 5
কিছু মালপোয়া শুকনো রাখলাম এবং কিছু মালপোয়া রসালো করার জন্য চিনির সিরায় গরম অবস্থায় ডুবিয়ে, এপিট ওপিট
করে কিছুক্ষণ রেখে দিয়ে, তুলে নিলাম। - 6
চিনির সিরা বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে পরিমাণমতো জল গরম করে তার মধ্যে চিনি দিয়ে কিছুক্ষণ ফুটালাম এবার এর মধ্যে পাতি লেবুর রস এবং কেশর যোগ করলাম।
- 7
তারপর মালপোয়া গুলি থালায় সাজিয়ে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes


















মন্তব্যগুলি (2)