রান্নার নির্দেশ
- 1
প্রথমে ডিম সেদ্ধ করে ছুলে
অল্প শুকনো লঙ্কা গুঁড়ো ও লবণ দিয়ে মেখে নিতে হবে। - 2
একটা পেঁয়াজ কুচি করে কেটে ঘিয়ে ভেজে বেরেস্তা করে নিতে হবে।
- 3
ডিমটা অল্প ভেজে নিতে হবে।
- 4
এবার কড়াইতে আরো একটু ঘি দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি ও গোলমরিচ টা দিয়ে দিতে হবে।
- 5
ফোরণ টা হয়ে গেলে তার মধ্যে একটি গোটা পেঁয়াজ, আদা ও রসুন বাটা, ধনে ও লঙ্কাগুঁড়ো দিয়ে ৫ মিনিট কষাতে হবে।
- 6
মসলা কষানো হয়ে গেলে তারমধ্যে স্বাদমতো নুন ও চিনি ও কাজুবাটা টা দিয়ে একটু নেড়ে দুধ দিয়ে দিতে হবে।
- 7
গ্রাভিটি ফুটে উঠলে তাতে ভেজে রাখা ডিম ও অর্ধেকটা বেরেস্তা দিয়ে একটু নেড়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করতে হবে।
- 8
৫ মিনিট পর গরম মসলার গুঁড়ো ও বাকি বেরেস্তা দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13762540












মন্তব্যগুলি (9)