আলু পোস্ত (alu posto recipe in bengali)

আলু পোস্ত (alu posto recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু গুলোকে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে একটু নুন মাখিয়ে রাখবো
- 2
কড়াইতে তেল দিয়ে তেলটা যে গরম হবে তখন তাতে একটা শুকনো লঙ্কা বা দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে নেব।
- 3
শুকনো লঙ্কা টা দিলে একটা আলাদা ফ্লেভার এনে দেয় মোটামুটি শুকনো লঙ্কা টা একটু ভাজাভাজা হয়ে আসলে এবার দেব পাঁচফোড়ন।
- 4
পাঁচফোড়ন আর লঙ্কা টা একটু ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দেবো আগে থেকে দূরে রাখা আর নুন মাখিয়ে রাখা আলু টুকরোগুলো আর দিয়ে দেবো ঢাকা যাতে আলু টা ভালো করে একটু সিদ্ধ হয়।
- 5
এবার মিক্সার গ্রাইন্ডার এর আগে থেকে ভিজিয়ে রাখা পোস্ত একটু কাঁচা লঙ্কা আর সামান্য নুন হাফ চামচ নুন দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব একটু সামান্য নুন পোস্ত সাথে দিলে ওটার তিতো ভাব টা কেটে যায়।
- 6
এখানে বলে রাখি পোস্ত টা কম কম করে দশ থেকে পনের মিনিট বা কুড়ি মিনিট ভিজিয়ে রাখলে ভালো হয়।
- 7
কড়াই থেকে ঢাকা সরিয়ে নিয়ে দেখে নেব আলুটা হালকা সিদ্ধ হয়েছে কিনা আলুটা হালকা সিদ্ধ হয়ে আসলে তার মধ্যে আমাদের পোস্ত বাটা টা ভালো করে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে নেব প্রয়োজন অনুসারে একটু সামান্য জল দেওয়া যেতে পারে।
- 8
এবারে দেখে নেব তরকারিতে নুন এর পরিমাণ টা ঠিক আছে কিনা যদি মনে হয় একটু নুন লাগবে তাহলে প্রয়োজন মতো আর স্বাদমতো উপর থেকে একটু নুন দেওয়া যেতে পারে আর সাথে দেব সামান্য একটু চিনি আর জিরেগুঁড়ো সবগুলো দিয়ে একবার ভালো করে নারিয়ে নিয়ে আবার ঢাকা টা দিয়ে দেবো ।
- 9
5 মিনিট পর কড়াই থেকে ঢাকনা সরিয়ে নিয়ে দেখে নেব আলুসিদ্ধ হয়ে গেছে কিনা আলু সিদ্ধ হয়ে গেলে আমাদের আলু পোস্ত রান্না রেডি এবার গ্যাস টা অফ করে দিয়ে ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দিলেই আমাদের পোস্ত হয়ে যাবে,প্রয়োজন অনুসারে হালকা করে দু'চারটে কাঁচালঙ্কা চিরে দেওয়া যেতে পারে।
Keywords
Similar Recipes
More Recipes



মন্তব্যগুলি (4)