ক্যালজোন-একটি ইতালিয়ান স্ন্যাকস (calzone recipe in Bengali)

Aditi Sarkar @cook_25838610
ক্যালজোন-একটি ইতালিয়ান স্ন্যাকস (calzone recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ঈষদুষ্ণ 1/4 কাপ জলে চিনি ও ইস্ট গুলে ঢাকা দিয়ে রেখে দিন 10মিনিট।
- 2
ঐ মিশ্রণ দিয়ে ও পরিমাণমত জল দিয়ে ময়দা মেখে একটু তেলহাত বুলিয়ে ভিজে কাপড় ঢাকা দিয়ে 30মিনিট গরম জায়গায় রেখে দিন।
- 3
মাখনে পেঁয়াজ,টমেটো,ক্যাপ্সিকাম ও সসেজ ভেজে নিয়ে তাতে টমেটো কেচাপ,নুন, গোলমরিচের গুড়ো, অরিগ্যনো ও মিক্সড হার্বস দিয়ে পুর তৈরি করুন।
- 4
এবার ময়দা থেকে ছোট ছোট লেচি করে বেলে নিয়ে উপরে পুর ও চিজ দিয়ে অর্ধচন্দ্রাকারে বন্ধ করে ফর্ক দিয়ে ধার চেপে দিন।
- 5
প্যানে মাখন ব্রাশ করে এই তৈরি ক্যালজোন গুলো সাজিয়ে নিন।উপরেও মাখন ব্রাশ করে দিন।
- 6
ইতিমধ্যে কড়াইতে নুন দিয়ে কড়া আঁচে 10মিনিট গরম করে প্রিহিট করে নিন।
- 7
এবার ঐ প্যান এই গরম কড়াইয়ের উপর বসিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে রাখুন 15মিনিট।
- 8
10 মিনিট পর চাইলে উল্টে দিতে পারেন।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13839495












মন্তব্যগুলি (3)