রসগোল্লার ডেভিল ও পান্তুয়ার ডেভিল (rasogollar devil o pantuar devil recipe in Bengali)

Raktima Kundu @KhongBongDhong
রসগোল্লার ডেভিল ও পান্তুয়ার ডেভিল (rasogollar devil o pantuar devil recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছড়িয়ে নিলাম। কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে বাদাম, পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা ভেজে নিয়ে সেটা ও নুন দিয়ে আলু সেদ্ধ টা ভালো করে চটকে মেখে নিলাম।
- 2
কর্নফ্লাওয়ারকে জল ও নুন দিয়ে গুলে পাতলা ব্যাটার বানিয়ে নিলাম। সেমাই কে একটা পাত্রে ভালোভাবে বিছিয়ে দিলাম।
- 3
কড়াইতে সাদাতেল গরম করতে বসালাম।
- 4
এবারে রসগোল্লা নিয়ে তাকে আগে থেকে মেখে রাখা আলু সেদ্ধ দিয়ে ভালোভাবে মুড়ে ডেভিল বানিয়ে নিলাম। একইভাবে পান্তুয়াকেও মুড়ে ডেভিল বানিয়ে নিলাম।
- 5
এবারে প্রতিটি গড়ে নেওয়া ডেভিলকে একবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে সেমাই দিয়ে ভালোভাবে আস্তরণ বানিয়ে ডুবোতেলে ভেজে নিয়ে গরমগরম পরিবেশন করলাম।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/13918858











মন্তব্যগুলি (3)