রান্নার নির্দেশ
- 1
প্রথমে পাত্রে রুম তাপমাত্রায় থাকা ডিম দুটো নিয়ে কুসুম সহ বিট করে নিন। এরপর আস্তে আস্তে চিনি মেশাতে মেশাতে বিট করতে থাকুন। ফোমের মত তৈরী হলে তেল আর অর্ধেক পরিমান দুধ ঢেলে দিন। এটার সাথে অর্ধেক ময়দা মিশিয়ে বিট করে যেতে হবে। এরপর বাকি পরিমান দুধ আর ময়দা মিশিয়ে মিশ্রণ তৈরী করুন । এরপর ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার আর বেকিং সোডা দিন।সবশেষে
পুরো মিশ্রনের অর্ধেক অন্য বাটিতে ঢেলে তার সাথে কোকো পাউডার মিক্স করে নিন। - 2
বেকিং মোল্ডের ভেতর অল্প একটু তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিন। এক টেবিল চামচ সাদা মিক্সচার প্রথমে ঢালুন। এর ঠিক মাঝ বরাবর আবার এক টেবিল চামচ চকলেট মিক্সচার ঢালুন। এইভাবে শেষ হওয়া পর্যন্ত করতে থাকুন
- 3
টুথপিক বা কোন কাঠির সাহায্যে কিনার থেকে মাঝ বরাবর দাগ টানুন। পরপর দাগ টেনে নিচের মত ফ্লোরাল ডিজাইনটি করুন।
- 4
প্রি-হিটেড ওভেনে ৩০ মিনিটের জন্য ১৮০ ডিগ্রি তাপমাত্রায় বেক করুন। গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন ❤️
Keywords
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি