মিক্স ডাল সব্জি খিচুড়ি (mix dal sabji khichuri recipe in Bengali)

Medha Sharma @cook_24775378
মিক্স ডাল সব্জি খিচুড়ি (mix dal sabji khichuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
সব সব্জি গুলো কে মাঝারি মাপের করে কেটে ফেলতে হবে। টমেটো টা কে আলাদা করে রেখে দিন।
- 2
এবার গ্যাস এ একটা প্যান বসিয়ে তাতে মুগ ডাল ও বিউলির ডাল টা কে শুকনো ভেজে নিন।নামিয়ে ঠান্ডা করে ধুয়ে নিন।
- 3
এবার একটা প্রেশার কুকার বসিয়ে তাতে সর্ষে তেল দিন। তাতে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজ পাতা দিন। এবার কেটে রাখা সব্জি গুলো দিয়ে দিন। সামান্য ভাজা হলে নুন ও হলুদ দিন।
- 4
এবার আদা ও কাঁচা লঙ্কা বাটা দিন। এবার একে একে ডাল ও চাল টা দিয়ে দিন। তাতে বাকি মসলা ও টমেটো মিশিয়ে দিন।
- 5
ঢাকনা লাগিয়ে দিন। 4- 5 সিটি পড়া অবধি রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14029140



মন্তব্যগুলি (3)