কড়াইশুটির কচুরি (koraisutir kochuri recipe in Bengali)

Kuheli Basak @cookwithkuheli
কড়াইশুটির কচুরি (koraisutir kochuri recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে কড়াইশুঁটি মিক্সির জারে নিয়ে কাঁচালঙ্কা ও আদা দিয়ে সামান্য জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে।
- 2
ওদিকে একটি পাত্রে ময়দা সাথে নুন ও সাদা তেল দিয়ে উষ্ণ জল দিয়ে ভাল করে মেখে নিতে হবে। ছোট ছোট লেচি কেটে নিতে হবে।
- 3
এবার প্যানে সরষের তেল দিয়ে গরম হলে কালোজিরে ও হিং ফোরন দিয়ে কড়াইশুঁটির পেস্ট দিয়ে ভালো করে নেড়ে শুকনো করে নিতে হবে।
- 4
কড়াইশুঁটির পুর ঠান্ডা হলে একটি করে লেচি নিয়ে বাটির আকারে গড়ে তার মধ্যে পুর ভরে মুখ বন্ধ করে দিতে হবে।
- 5
সাদা তেল কড়াইয়ে দিয়ে গরম করতে হবে। একটি করে পুর ভরা লেচি বেলে কচুরি করে নিতে হবে এবং তেলে ভেজে তুলে নিতে হবে।
- 6
তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি। গরম গরম কচুরি আলুর দমের সাথে পেট ভরে খান।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14029967










মন্তব্যগুলি (9)