এগ প্লান্ট কষা (egg plant kosha recipe in bengali)

Gopa Bose @cook_22002988
এগ প্লান্ট কষা (egg plant kosha recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ছবিতে যেমন দেখানো হয়েছে, তেমন করে বেগুন কেটে নিতে হবে। এবার নুন আর হলুদ মাখিয়ে 10 মিনিট রাখুন।
- 2
এবার রসুন বাটা, নুন আর হলুদ একটু জল দিয়ে মেখে, বেগুনের কাটা অংশে মাখিয়ে, কিছুক্ষন রেখে দিতে হবে।
- 3
কড়াইয়ে তেল দিয়ে বেগুন ভেজে তুলতে হবে
- 4
বেগুন তুলে, ওই তেলেই পিঁয়াজ ছাড়তে হবে। পেঁয়াজ লাল করে ভাজা হলে, রসুন কুচি দিয়ে একটু নেড়েচেড়ে, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষতে হবে।
- 5
এবার লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে, ভাজা বেগুন দিয়ে খুব আলতো হাতে উল্টে দিতে হবে। নুন আর একটু চিনি, সামান্য জল দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত।
- 6
জল শুকিয়ে, তেল ছাড়লে রান্না শেষ। ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দিতে পারেন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14031107















মন্তব্যগুলি (4)