চিকেন ভর্তা (chicken bhorta recipe in Bengali)

চিকেন ভর্তা (chicken bhorta recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে বোনলেস চিকেন ছুরি দিয়ে কেটে লম্বা পিস করে নিন। তারপর হাফ লিটার জলে সামান্য মন দিয়ে ৫ মিনিট মাংস ফুটিয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিন। চিকেন স্টক আলাদা করে রেখে দেবেন ফেলবেন না।
- 2
তারপর কড়াইতে তেল গরম করে তারমধ্যে তেজপাতা গোটা গরম মসলা ফোড়ন দিন। তারপর কুচানো পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিন।
- 3
পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে রসুন বাটা আদা বাটা ও টমেটো পিউরি দিয়ে ভালো করে কষাতে থাকুন। পাথরের মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো জিরেগুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিন
- 4
এবারের মধ্যে কাজু বাদাম বাটা আগে থেকে জল ঝরিয়ে রাখার টক দই (অবশ্যই টকদই ফেটিয়ে নিন ভালো করে) দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন দিয়ে দিন।
- 5
এবার ১ টেবিল চামচ কাসুরি মেথি ও ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। চিকেন স্টক খানিকটা দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন। দু চামচ বাটার দিন।
- 6
সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেলে ডিমের কুসুম গুলো হাতে করে চটকে ওর মধ্যে দিয়ে দিন এবং শুরু করে কেটে রাখা ডিমের সাদা অংশ গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- 7
এবার এর মধ্যে কাসুরি মেথি ও বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এবার গরম মসলা ছড়িয়ে থাকা দিয়ে রাখুন। এবার ফ্রেশ ক্রিম ও ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন চিকেন ভর্তা।
- 8
এখানে ব্যবহৃত গরম মসলা দিয়ে বাড়িতে তৈরি করুন। সমস্ত উপাদান শুকনো খোলায় ভিজিয়ে নিন।
Similar Recipes
More Recipes














মন্তব্যগুলি (4)