পনিরের ডালনা (paneer dalna recipe in bengali)

পনিরের ডালনা (paneer dalna recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
প্রথমে পনির চৌকো করে কেটে নিন। কড়াইতে বাটার গরম করে পনির গুলো ভেজে নিন। তারপর ঠান্ডা জলে ভেজে রাখা পনির গুলো দিয়ে দিন। আদার মধ্যে হাফ চা চামচ কাসুরি মেথি দিয়ে বেটে নিন।
- 2
চৌকো করে কাটা আলু ভেজে তুলে রাখুন। তারপর ওই তেলের মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে তারমধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মসলা ফোন দিন।
- 3
এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তারপর আদাবাটা দিয়ে কষতে থাকুন। তারপর হলুদ গুঁড়ো লঙ্কাগুঁড়ো জিড়ে গুঁড়ো ধনেগুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।
- 4
এবার কাজু বাদাম বাটা স্বাদমতো নুন চিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকে বেঁধে রাখা আলু ও সামান্য জল দিয়ে সেদ্ধ হতে দিন।
- 5
5 মিনিট পর পর গুলো তুলে দিন। একটা ঢাকনা দিয়ে দিন। আলু সেদ্ধ হয়ে গেলে বেশ মাখা মাখা হলে উপর থেকে গরম মসলার গুঁড়ো কসৌরি মেথি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন পনির ডালনা।
Similar Recipes
More Recipes










মন্তব্যগুলি (3)