ফুলকপির সিঙ্গাড়া (Fulkopir shingara recipe in Bengali)

ফুলকপির সিঙ্গাড়া (Fulkopir shingara recipe in Bengali)
রান্নার নির্দেশ
- 1
ময়দা নুন, চিনি এবং সাদা তেল দিয়ে ময়ান দিয়ে ঘরের উষ্ণতার জল দিয়ে মেখে নিতে হবে। একটু শক্ত করে মাখতে হবে নরম হলে চলবে না।এভাবে মেখে নেয়ার পর এক ঘণ্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে।
- 2
সিঙ্গারার পুর তৈরীর জন্য খোসাসুদ্ধ আলু ছোট চৌকো চৌকো করে কেটে নিতে হবে এবং ফুলকপি ও ছোট ছোট টুকরো করে নিতে হবে।
- 3
এবার ৩ টেবিল চামচ তেল গরম করে প্রথমে চিনাবাদাম ভেজে তুলে রাখতে হবে।এবার ফুলকপিগুলো বেশ লালচে করে ভেজে তুলে নিন। আবার ২টেবিল চামচ তেল গরম করে ওই তেলে পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে টুকরো করে রাখা আলু গুলো দিয়ে ভাজুন।
- 4
আলু গুলো একটু ভাজা হলে স্বাদ অনুযায়ী নুন,থেঁতো করা আদা ও লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভাজুন। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কাগুঁড়ো, জিড়ে গুঁড়ো, ধনেগুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আমচুর পাউডার, চাট মসলা এইসব অল্প জলে গুলে ঢেলে দিন এবং কষান। মসলা কষানো হয়ে গেলে ফুলকপি গুলো দিয়ে মিশিয়ে নিন,১ কাপ মতো জল যোগ করুন, কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন।
- 5
জল শুকিয়ে গেলে ভেজে রাখা বাদাম, বিটনুন ও কসুরি মেথি মিশিয়ে দিন। সিঙ্গারার পুর তৈরি। এবার এটাকে ঠান্ডা করে নিন।
- 6
এক ঘন্টা আগে মেখে রাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে রুটির মতো বেলে নিন। মাঝখান থেকে দু'ভাগে ভাগ করুন ছুরি দিয়ে কেটে।
- 7
প্রতিটা ভাগ ত্রিভুজের মতো ত্রিকোণাকৃতি ভাবে ভাজ করে মাঝখানটা আঙ্গুলের জল লাগিয়ে আটকে দিন চেপে।যে ঠোঙ্গার মতো অংশটি তৈরি হলো তার মধ্যে পুরে দিয়ে দিন। নিচের প্রান্ত জল লাগিয়ে মুড়ে ভাজ করে দিন। তৈরি হয়ে গেল সিঙ্গারা, এবার এগুলো ভাজতে হবে।
- 8
ভাজার জন্য কড়াইতে অনেকটা তেল গরম করতে হবে যাতে সিঙ্গারা গুলো পুরোপুরি তেলের নিচে ডুবে যায়। তেল বেশি গরম করবেন না,হালকা গরম থাকা অবস্থায় সিঙ্গারা গুলো ছেড়ে দিন। মাঝারি আঁচে প্রায় ১৫-২০ মিনিট ধরে সিঙ্গারা গুলো ভালো করে ভাজতে হবে যাতে লালচে বাদামি রং হয়। এভাবে ভাজলেই সিঙ্গারা গুলো মুচমুচে হবে। তৈরি হয়ে গেল গরম ফুলকপির সিঙ্গারা গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন।
Similar Recipes
More Recipes









মন্তব্যগুলি (8)