ছানার কোফতা কারি (Chhanar Kofta Curry recipe in bengali)

Shampa Banerjee @Parboni
ছানার কোফতা কারি (Chhanar Kofta Curry recipe in bengali)
রান্নার নির্দেশ
- 1
ছানা জল ঝরিয়ে নিন। ভাজা মশলা, নুন দিয়ে মেখে নিন। গোল বল করে ভিতরে একটা করে কিশমিশ দিয়ে দিন।
- 2
কড়াইতে তেল দিন। ছানার বল হালকা করে ভেজে তুলে রাখুন। আলু ডুমো করে কেটে নিন। নুন হলুদ মাখিয়ে ভেজে রাখুন।
- 3
অবশিষ্ট তেলে গোটা গরম মশলা ফোড়ন দিন। টমেটো বাটা দিন। ভাজুন। ধনে জিরে হলুদ লঙ্কা নুন চিনি দিয়ে কষান।
- 4
কাজু বাটা দিন। ভাজুন। মিক্সি ধোয়া জল দিন। আলু দিন। ভাল করে ফোটান।
- 5
নুন চিনি দেখে নিন। ঘি গরম মশলা দিন। নামিয়ে নিন। একটু ঠান্ডা করে ছানার বড়ার ওপর ঢেলে দিন।
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/bd/recipes/14070236











মন্তব্যগুলি (14)